Country

2 hours ago

New Delhi Air Pollution: দিল্লিতে বায়ুদূষণ এখনও উদ্বেগের কারণ, একিউআই চিন্তাজনক স্তরেই

New Delhi Air Pollution
New Delhi Air Pollution

 

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি : রাজধানী দিল্লিতে এখনও উদ্বেগজনক স্তরেই রয়েছে বাতাসের গুণগতমান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর দেওয়া তথ্য অনুসারে, মঙ্গলবার সকালে দিল্লির আইটিও ও সংলগ্ন এলাকায় বাতাসের গুনগতমানের সূচক ২৭৭ রেকর্ড করা হয়েছে, যা 'উদ্বেগজনক' স্তরেই অন্তর্ভুক্ত।

আবার দিল্লির এইমস এলাকায় এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৯৬। জাতীয় রাজধানীর বেশ কয়েকটি এলাকা এদিন সকালে ধোঁয়াশার আস্তরণে ঢেকে যায়। সিপিসিবি অনুসারে, ইন্ডিয়া গেট এবং কর্তব্য পথের কাছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড হয়েছে ২৭৭। অক্ষরধাম এলাকার পরিস্থিতি ছিল যথেষ্ট উদ্বেগজনক, সেখানে সিপিসিবি ছিল ৩১৭।

You might also like!