
নয়াদিল্লি, ১৩ এপ্রিল : করোনার বাড়বাড়ন্ত রুখতে এবার সমস্ত কর্মীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করল এইমস দিল্লি। পরামর্শ দেওয়া হয়েছে, কর্মক্ষেত্রে অবশ্যই পুনঃব্যবহারযোগ্য কাপড়ের ফেস কভার/সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে হবে। কর্মক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ঘন ঘন স্যানিটেশন নিশ্চিত করতে হবে।
ভারতে বিগত বেশ কিছু দিন ধরে ক্রমাগত বেড়েই চলেছে করোনার সংক্ৰমণ, প্রাণহানির সংখ্যাও বাড়ছে। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা বলেছেন, আগামী ৪ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে এবার করোনার বাড়বাড়ন্ত রুখতে এবার সমস্ত কর্মীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে এইমস দিল্লি। প্রসঙ্গত, রাজধানী দিল্লিতে দ্রুততার সঙ্গে বাড়ছে করোনার সংক্ৰমণ।
