Breaking News
 
Pakistan Terror Group Threat: পাক জঙ্গিদের নিশানায় শুভেন্দু-যোগী? বিস্ফোরক দাবি বিজেপি নেত্রীর, শুরু চর্চা DK Shivakumar: মেটা চশমায় গোপনে স্টিং অপারেশন? সিদ্দারামাইয়ার পর শিবকুমারের অভিযোগে শোরগোল CM Suvendu Adhikari: প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি পুষ্টিকর খাবার! লোধা-শবর গ্রামে দাঁড়িয়ে বিশেষ কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর Chorbagan Sarbojanin tragedy: ২৪টি এসি চালিয়েও মেলেনি স্বস্তি! চোরবাগান বিপর্যয়ের নেপথ্যে কী, ফরেনসিক রিপোর্টে বড় তথ্য PM Modi: ‘বদলে যাওয়া বিশ্বে রাষ্ট্রসংঘের সীমাবদ্ধতা স্পষ্ট’, আন্তর্জাতিক মঞ্চে মোদির বার্তা EC officer RTI: কমিশনের অন্দরে অনিয়মের অভিযোগ, কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন! আরটিআইয়ে নতুন তথ্য প্রকাশ্যে

 

Ahmedabad plane crash: আহমেদাবাদ বিমান দুর্ঘটনা,১৯০ দেহ শনাক্ত

Ahmedabad plane crash:
Ahmedabad plane crash:

 

আহমেদাবাদ, ১৮ জুন : আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে বুধবারও স্বজনহারাদের ভিড় চোখে পড়েছে হাসপাতাল চত্বরে। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত ১৯০ জনের দেহ ডিএনএ পরীক্ষায় শনাক্ত করা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত।আহমেদাবাদ সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ রাকেশ যোশী জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৯০টি ডিএনএ নমুনা মিলেছে এবং ১৫৭টি মৃতদেহ সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দেহগুলি শীঘ্রই হস্তান্তর করা হবে। যে ১৯০টি ডিএনএ শনাক্ত হয়েছে, তার মধ্যে ১২৩ জন ভারতীয়, ৭ জন পর্তুগিজ, ২৭ জন ব্রিটেনের এবং একজন কানাডার। বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ–লন্ডন এয়ার ইন্ডিয়ার বিমান টেকঅফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে আহমেদাবাদের মেঘানিনগর এলাকায়। বহু যাত্রী মারা গিয়েছেন এই বিমান দুর্ঘটনায়। এদিন দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ১টা ৩৮ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…