
কৌশাম্বী, ২৫ ফেব্রুয়ারি: আবারও বাজি কারখানায় বিস্ফোরণ ও আগুন। এ বার উত্তরপ্রদেশের কৌশাম্বীতে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও ৫-৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে। মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। কৌশাম্বীর ভারওয়ারি শহরে, কোখরাজ থানা এলাকায় অবস্থিত বাজি কারখানায় রবিবার বিস্ফোরণ হয়।
পুলিশ সুপার (এসপি) ব্রিজেশ শ্রীবাস্তব বলেছেন, "ভারওয়ারিতে একটি বাজি কারখানায় আগুন লেগেছে। তথ্য অনুযায়ী, ৪ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানাটি থেকে আবাসিক এলাকা থেকে অনেক দূরে। এই কারখানার উৎপাদন ও বিক্রির লাইসেন্স ছিল। ৫-৬ জন আহত হয়েছেন।"
