Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Himachal Pradesh : হিমাচল প্রদেশের চাম্বায় ভূমিধসের পর ভেঙে পড়ল সেতু, বন্ধ যান চলাচল

after the landslide, bridge collapsed, traffic stopped
after the landslide, bridge collapsed, traffic stopped

 

চাম্বা(হিমাচল প্রদেশ), ৫ ফেব্রুয়ারি  : রবিবার সকালে হিমাচলের চাম্বা জেলায় একটি ভূমিধসের ঘটনার পরে একটি সেতু ভেঙে পড়ায় চাম্বা-ভারমৌর জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের কর্তাদের মতে, ঘটনাটি ঘটেছে চাম্বা জেলার উপকণ্ঠে ভারমৌর গ্রামের লুনা এলাকায়। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চাম্বার জেলা প্রশাসক ডি সি রানার মতে, এটি একটি ২০ মিটার দীর্ঘ সেতু ছিল জাতীয় সড়ক ১৫৪-এ যা ভারমৌর সাব ডিভিশনকে চাম্বার সাথে সংযুক্ত করে।

এই ঘটনার পর পুরো এলাকার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রসঙ্গত, এর আগে শুক্রবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের চাম্বা জেলায় চোলি সেতু ভেঙে পড়ার পর দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

You might also like!