Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

Accident on Mumbai-Pune Expressway:মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা; প্রাণ হারালেন ৫ পুণ্যার্থী, আহত ৪০-এর বেশি

Accident on Mumbai-Pune Expressway
Accident on Mumbai-Pune Expressway

 

মুম্বই, ১৬ জুলাই : মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন পুণ্যার্থী। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। সোমবার মধ্যরাতে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের ওপর একটি বাস ও ট্রাক্টরের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি রাস্তার ধারে খাদে পড়ে যায়। মুম্বই পুলিশ জানিয়েছে, নিহতরা ওয়ারকারি (ভগবান ভিঠলের ভক্ত) ছিলেন, যারা মুম্বইয়ের কাছে তাঁদের নিজ শহর ডোম্বিভলি থেকে আষাঢ়ী একাদশী উদযাপনের জন্য পন্ধরপুরে যাচ্ছিলেন। মধ্যরাতে বাস ও ট্রাক্টরের মধ্যে জোরালো সংঘর্ষ হয়।

নভি মুম্বই পুলিশের ডিসিপি পঙ্কজ দাহানে বলেছেন, আহতদের উদ্ধার করে নিকটবর্তী এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নভি মুম্বই পুলিশ জানিয়েছে, "আষাঢ়ী একাদশী উপলক্ষ্যে বেসরকারি বাসে করে পন্ধরপুর যাচ্ছিলেন পুণ্যার্থীরা। ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগার পর বাসটি খাদে পড়ে যায়। আহত ৪২ জনকে এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৩ জনকে সরকারি হাসপাতালে রেফার করা হয়েছে। ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…