Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Tribute to the brave soldiers: বীর সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, দেশজুড়ে ''মেরি মাটি মেরা দেশ'' কর্মসূচির সূচনা

The launch of "Meri Mati Mera Desh" program across the country
The launch of "Meri Mati Mera Desh" program across the country

 

নয়াদিল্লি, ৯ আগস্ট: দেশজুড়ে সূচনা হল ''মেরি মাটি মেরা দেশ'' কর্মসূচির। বীর সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরূপ, যাঁরা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়েছে। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে রয়েছে বীর শহীদদের নামে স্মৃতিসৌধ নির্মাণ, প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন এবং রাজধানীতে অমৃত ভাটিকা নির্মাণ-সহ পাঁচ দফা কর্মসূচি।

এছাড়াও এই কর্মসূচির অধীনে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং পৌর কর্পোরেশনে শিলালিপিও স্থাপন করা হবে, যাতে সেই গ্রামের অজ্ঞাত বীরদের নাম খোদাই করা হবে। এই কর্মসূচিটি "আজাদি কা অমৃত মহোৎসব"-এর সমাপ্তি অনুষ্ঠান, যা ২০২১ সালের ১২ মার্চ শুরু হয়েছিল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সাম্প্রতিকতম মন-কি-বাত অনুষ্ঠানে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন।

You might also like!