Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Earthquake: মৃদু ভূমিকম্পে কাঁপল মহারাষ্ট্রের কোলহাপুর, তীব্রতা ৩.৪

Earthquake in Maharashtra (Symbolic Picture)
Earthquake in Maharashtra (Symbolic Picture)

 

মুম্বই, ১৬ আগস্ট: মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের কোলহাপুর। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বুধবার সকাল ৬.৪৫ মিনিট নাগাদ মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় ৩.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ১৭.১৯ অক্ষাংশ ও ৭৩.৭৯ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরতায়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, গোয়ার বাগা থেকে ১৮১ কিলোমিটার উত্তর, পানাজি থেকে ১৮৯ কিলোমিটার উত্তর ও গোয়ার ভাস্কো ডা গামা থেকে ২০০ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।


You might also like!