Country

2 years ago

Trinamool went to Manipur: মণিপুর গেল তৃণমূলের পাঁচ সদস্যের দল

A five-member team of Trinamool went to Manipur (File Picture)
A five-member team of Trinamool went to Manipur (File Picture)

 

কলকাতা, ১৯ জুলাই: পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকালে মণিপুর রওনা দিল তৃণমূলের পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল। মণিপুরের বিভিন্ন এলাকা ঘুরে সব পক্ষের সঙ্গে দেখা করে তাঁদের অভিজ্ঞতা জানবেন তৃণমূলের প্রতিনিধিরা। তার পর রিপোর্ট আকারে তা তুলে দেওয়া হবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। জানিয়েছেন প্রতিনিধিদলের অন্যতম সদস্য সুস্মিতা দেব।

সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বাধীন দলে রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কাকলি ঘোষদস্তিদার এবং সুস্মিতা দেব।

মণিপুর নিয়ে এখনও সেরকম মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তা বলে হিংসা থামার কোনও লক্ষণ নেই উত্তর-পূর্বের ছোট এই রাজ্যে। এই পরিস্থিতিতে সরেজমিনে মণিপুর পরিস্থিতি খতিয়ে দেখতে দল পাঠাচ্ছেন তৃণমূল নেত্রী। বুধবার সকালেই এই দলটি রওনা দেয় মণিপুরের উদ্দেশে।

দলের অন্যতম সদস্য সুস্মিতা জানিয়েছেন, মণিপুরে গিয়ে সব পক্ষের সঙ্গে দেখা করে কথা বলতে চান তাঁরা। তৃণমূল সূত্রে খবর, হিংসা বিধ্বস্ত চূড়াচাঁদপুর এবং ইম্ফল উপত্যকা ঘুরে দেখতে চান প্রতিনিধিদলের সদস্যেরা। এ জন্য প্রয়োজনে ব্যবহার করা হবে হেলিকপ্টার।


You might also like!