Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

1 year ago

Atishi Marlena: কেজরিওয়ালকে হত্যার চক্রান্ত চলছে, চাঞ্চল্যকর অভিযোগ অতিশীর

Atishi Marlena
Atishi Marlena

 

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি : অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার চক্রান্ত চলছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। তিনি বলেছেন, "এটা স্পষ্ট যে অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার জন্য অপরাধী ও গুন্ডাদের পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িত দ্বিতীয় ব্যক্তি হলেন রোহিত ত্যাগী, যিনি পরভেশ বর্মার সঙ্গে থাকেন এবং পরভেশ বর্মার হয়ে প্রচার করেন। সেও একজন অপরাধী।"

রবিবার এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, "গতকাল নতুন দিল্লি বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের গাড়িতে হামলা চালায় বিজেপির গুণ্ডারা। সেই পাথর যদি কাউকে আঘাত করত, তাহলে তা মারাত্মক হতে পারত। অরবিন্দ কেজরিওয়ালকে কে আক্রমণ করেছে? রাহুল ওরফে সানকি নামে এক ব্যক্তিকে হামলা করতে দেখা গিয়েছে। এটা স্পষ্ট যে কেজরিওয়ালকে হত্যার জন্য গুন্ডা পাঠানো হয়েছে।"


You might also like!