Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

BSF Murder Case : বিএসএফ কর্মীকে পিটিয়ে খুন করল তাঁর মেয়ের সহপাঠীর বাড়ির লোকজন

7 arrested by police on bsf jawan murder
7 arrested by police on bsf jawan murder

 

আহমেদাবাদ, ২৭ ডিসেম্বর : গুজরাটে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানকে পিটিয়ে খুনের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল গুজরাট পুলিশ। মেয়ের আপত্তিকর মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রতিবাদ করেছিলেন মেলাজিভাই বাঘেলা নামে ওই বিএসএফ জওয়ান। এর জেরে তাঁকে পিটিয়ে খুন করা হয়। অভিযুক্তদের ৭ জনকে তড়িঘড়ি গ্রেফতার করায় পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করেছে বিএসএফ। মঙ্গলবার বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "৫৬ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ হেড কনস্টেবল মেলাজিভাই, যিনি গুজরাটের খেদা জেলার নিজ শহর সূর্যনগরে ছুটিতে ছিলেন, ২৪ ডিসেম্বর খুন হন। রাজ্য পুলিশ দ্রুত কাজ করেছে এবং এই মামলায় এখনও পর্যন্ত ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে।"

পুলিশ সূত্রে খবর, নিহত বিএসএফ জওয়ান ছুটিতে বাড়ি এসেছিলেন। মেয়ের এক সহপাঠীর বাড়িতে গিয়ে তার আপত্তিকর ভিডিও অনলাইনে পোস্টের প্রতিবাদ করেছিলেন ওই বিএসএফ কর্মী। এর পর ১৫ বছরের কিশোরের পরিবারের লোকজনের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, ওই কিশোর এবং তার পরিবারের লোকজন ঘিরে ধরে বিএসএফ জওয়ানকে মারধর করেন। পিটিয়ে মেরে ফেলা হয় তাঁকে। এই খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা দায়ের করে পুলিশ। এর পর মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…