Country

2 years ago

Ram Mandir bell installation: রাম মন্দিরে স্থাপনের জন্য ৬২০ কেজির ঘণ্টা আসছে রামেশ্বরম থেকে

Ram Mandir bell installation
Ram Mandir bell installation

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অযোধ্যার রামমন্দিরের জন্য ৬২০ কেজি ওজনের ঘণ্টা আসছে তামিলনাড়ুর রামেশ্বরম থেকে। ঘণ্টাটির গায়ে খোদাই করা থাকবে 'জয় শ্রীরাম'। মন্দিরের স্থাপত্যের কাজ শেষ হওয়ার পরেই ঘণ্টাটি মন্দিরপ্রাঙ্গনে স্থাপন করা হবে।

উল্লেখ্য, রামমন্দিরের জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকেই নানা উপহার আসছে। প্রায় তিন কুইন্টাল চাল আসছে ছত্তিশগড় থেকে। প্রচুর ফল, পোশাক আসছে জনকপুর থেকে। নেপাল থেকে আসছে নানাবিধ গয়না, বাসন, এবং মিষ্টি। মন্দিরের জন্য় উত্তরপ্রদেশ থেকে এসেছে ২ হাজার ১০০ কিলোগ্রাম ওজনের অষ্টধাতু। এছাড়াও বরোদা থেকে ১০৮ ফুট লম্বা ধুপ এবং পাটনার মহাবীর ট্রাস্ট থেকে পাঠানো হয়েছে ৫ লক্ষ টাকা মূল্য়ের সোনার ধনুক।

আগামী ২২ জানুয়ারি উদ্বোধন করা হবে অযোধ্যার রামমন্দিরের। উদ্বোধনে দেশে নানা ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তির সঙ্গে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


You might also like!