
হরিয়ানা, ১১ মার্চ: হরিয়ানায় ভয়াবহ দুর্ঘটনা। রবিবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মেরে ৬ জনের প্রাণ নিলো বেপরোয়া একটি গাড়ি। আহত হয়েছেন আরও ৬ জন।
জানা গেছে, রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়ারির মাসানি গ্রামে। যাত্রীরা খাতু শ্যাম মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন। মাঝপথে গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। রাস্তার এক পাশে দাঁড়িয়ে একটি গাড়ির টায়ার বদলাচ্ছিলেন চালক। তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন সেই গাড়ির যাত্রীরা। আচমকাই দ্রুত গতির একটি গাড়ি এসে দাঁড়িয়ে থাকা সেই গাড়িতে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় নিহত ও আহত হন যাত্রীরা। পুলিশ তদন্ত শুরু করেছে।
