Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

Gujarat:গুজরাটের আনন্দে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু ৬ জনের, আহত আরও ৮

6 dead, 8 injured in bus-truck collision in Gujarat's Anand
6 dead, 8 injured in bus-truck collision in Gujarat's Anand

 

আনন্দ, ১৫ জুলাই : গুজরাটের আনন্দ জেলায় বাস ও ট্রাকের জোরালো সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে আনন্দ শহরের কাছে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেসওয়ের ওপর। পুলিশ সুপার গৌরব জাসানি বলেছেন, সোমবার ভোরে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেস হাইওয়ের ওপর একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু ও ৮ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ভোর চারটে নাগাদ একটি লাক্সারি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। ট্রাকটি পেছনের দিক থেকে বাসটিকে ধাক্কা মারে। টায়ার ফেটে যাওয়ার কারণে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল বলে জানা গিয়েছে। বাসটি ডিভাইডারে বসে থাকা লোকজনের ওপর উল্টে যায়। এই ঘটনায় ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…