Country

2 years ago

Bangalore:বেঙ্গালুরুতে ধৃত ৫ সন্দেহভাজন জঙ্গি; ছক কষছিল বিস্ফোরণের, উদ্ধার পিস্তল ও গ্রেনেড

5 suspected terrorists arrested in Bengaluru
5 suspected terrorists arrested in Bengaluru

 

বেঙ্গালুরু, ১৯ জুলাই : বেঙ্গালুরুতে সন্দেহভাজন ৫ সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি)। ধৃতদের নাম- সৈয়দ সুহেল, উমর, জানিদ, মুদাসির ও জাহিদ। সিসিবি-র সন্দেহ, সন্ত্রাসীদের এই দলটি বেঙ্গালুরুতে বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। পাঁচজনই ২০১৭ সালের একটি হত্যা মামলায় অভিযুক্ত এবং পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে ছিল, যেখানে তারা সন্ত্রাসীদের সংস্পর্শে এসেছিল। বিস্ফোরক সামগ্রীও বাজেয়াপ্ত করেছে সিসিবি।

বুধবার সকালে কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি)-র পক্ষ থেকে এই গ্রেফতারি সম্পর্কে জানানো হয়েছে। কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি) জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ৪টি ওয়াকি-টকি, ৭টি দেশীয় পিস্তল, ৪২টি তাজা গুলি, দু'টি ছোরা, দু'টি স্যাটেলাইট ফোন এবং ৪টি গ্রেনেড উদ্ধার করেছে৷


You might also like!