Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Uttar Pradesh : স্টোভের আগুনে ভস্মীভূত বাড়ি, উত্তর প্রদেশের মউ-এ ৩শিশু সহ মৃত ৫

5 of a family dead in fire in UP's Mau
5 of a family dead in fire in UP's Mau

 

মউ, ২৮ ডিসেম্বরঃ উত্তর প্রদেশের মউ জেলায় স্টোভের আগুন ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। সেই আগুন মৃত্যু হয়েছে একই পরিবারের ৫ সদস্যের। মৃতদের মধ্যে ৩টি শিশু রয়েছে। মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মউ জেলার কোপাগঞ্জ থানার অন্তর্গত শাহপুর গ্রামে। মউ জেলার জেলাশাসক অরুণ কুমার জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্টোভের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মৃত পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, মঙ্গলবার রাতে মউ জেলার কোপাগঞ্জ থানার অন্তর্গত শাহপুর গ্রামে একটি বাড়িতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকল। পৌঁছে যায় পুলিশও। কিন্তু, ৫ জনকে প্রাণে বাঁচানো যায়নি। আগুনের লেলিহান শিখায় বাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং বাড়িতে ভিতরে থাকা ৫ জন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…