Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Supreme Court : আগামীকাল সোমবার শপথ নেবেন সুপ্রিম কোর্টে নিয়োগপ্রাপ্ত ৫ জন নতুন বিচারপতি

Supreme Court
Supreme Court

 

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : শনিবার সুপ্রিম কোর্টে নিযুক্ত হওয়া পাঁচজন নতুন বিচারপতি আগামীকাল সোমবার ৬ ফেব্রুয়ারি সকাল ১০.৩০ টায় শপথ নেবেন বলে শীর্ষ আদালত সূত্র জানিয়েছে।

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার নতুন ভবন কমপ্লেক্সে সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে পাঁচ বিচারপতিকে শপথ পাঠ করাবেন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টর বিচারপতি নিয়োগের জন্য দেশের শীর্ষ আদালতের কলেজিয়ামের সুপারিশে শিলমোহর দেয় কেন্দ্রীয় সরকার। গত বছর ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের কলেজিয়াম পাঁচ বিচারপতিকে দেশের শীর্ষ আদালতে নিয়োগের সুপারিশ করেছিল।

সুপ্রিম কোর্টে পাঁচজন নতুন বিচারপতিরা হলেন বিচারপতি পঙ্কজ মিথাল (রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি সঞ্জয় করোল (পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি পি.ভি. সঞ্জয় কুমার (মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ (বিচারক, পাটনা হাইকোর্ট)। এবং বিচারপতি মনোজ মিশ্র (বিচারক, এলাহাবাদ হাইকোর্ট)।


You might also like!