
লখনউ, ৬ মার্চ: উত্তর প্রদেশের লখনউয়ের কাছে একটি বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার ফেটে প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন সদস্য। এছাড়াও আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে (রাত ১১.৪৫ মিনিট) মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লখনউ শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কাকোরি এলাকায়। মৃতরা হলেন - মুশির আলী (৫০), তাঁর স্ত্রী হুসনা বানো (৪৫), পরিবারের তিন সন্তান রুইয়া (০৭), হুমা (০৪) এবং হীবা (০২)।
লখনউয়ের প্রধান দমকল অফিসার মঙ্গেশ কুমার বলেছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন। চারিদিক সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল। ধ্বংসস্তূপের নীচ থেকে দেহগুলি উদ্ধার করা হয়। পাশাপাশি ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে সবাই আতঙ্কিত হয়ে পড়েন
