Breaking News

 

Country

1 year ago

Maharashtra: মহারাষ্ট্রে নৌকাডুবির ঘটনায় ৫টি মৃতদেহ উদ্ধার, খোঁজ নেই একজনের

5 dead bodies recovered in boat sinking in Maharashtra
5 dead bodies recovered in boat sinking in Maharashtra

 

পুণে, ২৩ মে: মহারাষ্ট্রের পুণে জেলার ইন্দাপুর তালুকার নিকটস্থ কালাশি গ্রামের কাছে উজানি বাঁধের জলে নৌকাডুবির ঘটনায় উদ্ধার হয়েছে ৫টি দেহ। বৃহস্পতিবার সকালে দেহগুলি উদ্ধার হয়েছে, তবে এখনও একজন নিখোঁজ। পুণে গ্রামীণ পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে জানানো হয়েছে, ৫টি দেহ উদ্ধার হয়েছে, একজনের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, বুধবার সারাদিন তল্লাশি চালানোর পর ৬ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর বৃহস্পতিবার উদ্ধার হয়েছে ৫টি দেহ। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় উজানি বাঁধের জলে একটি নৌকা ডুবে যায়, সেই নৌকায় থাকা ৬ জন জলে হারিয়ে যান। তারপর থেকেই শুরু হয় তল্লাশি অভিযান।


You might also like!