Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

5 Dead in UP Amroha: উত্তর প্রদেশের আমরোহাতে ঘুমের মধ্যেই মৃত্যু ৫ শিশুর, অক্সিজেনের অভাবে অসুস্থ আরও দু'জন

5 Dead in UP Amroha
5 Dead in UP Amroha

 

আমরোহা, ১০ জানুয়ারি: উত্তর প্রদেশের আমরোহা জেলায় ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৫টি শিশুর। একই ঘরে ঘুমিয়ে ছিলেন ৭ জন, অক্সিজেনের অভাবে ৫টি শিশুর মৃত্যুর পাশাপাশি গুরুতর অসুস্থ হয়েছেন আরও দু'জন। প্রবল ঠান্ডা থেকে বাঁচতে সোমবার সন্ধ্যায় ঘরের মধ্যে কয়লা জ্বালিয়েছিলেন ওই পরিবারের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের ঘর বন্ধই ছিল, সন্দেহ হওয়ায় এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃত অবস্থায় ৫টি শিশুর দেহ উদ্ধার করা হয়, দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আমরোহা জেলার আলিপির ভুদ গ্রামে। গুরুতর অসুস্থ অবস্থায় দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরোহার জেলাশাসক রাজেশ ত্যাগী জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ৭ জন ঘর গরম রাখার জন্য কয়লা ও কাঠ কয়লা জ্বালিয়ে ছিলেন। এরপর অক্সিজেনের অভাবে ৫টি শিশুর শ্বাসরোধে মৃত্যু হয় এবং দু'জনের অবস্থা গুরুতর এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…