Country

3 years ago

Uttar Pradesh : উত্তর প্রদেশের হাথরাসে মিনি-ট্রাক ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষে মৃত ৪, আহত কমপক্ষে ১০ জন

Road Accident
Road Accident

 

হাথরাস, ২২ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের হাথরাস জেলায় মিনি-ট্রাক ও ট্রাক্টর ট্রলির মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাথরাস জেলায় ৯৩ নম্বর জাতীয় সড়কের ওপর। হাথরাসের পুলিশ সুপার দেবেশ কুমার পান্ডে বলেছেন, মঙ্গলবার রাতে হাথরাস গেট এলাকায় রুহেরি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

মিনি-ট্রাক ও ট্রাক্টর ট্রলির মধ্যে সংঘর্ষের জেরে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, ১০ জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের আলিগড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মিনি ট্রাকের যাত্রীরা আগ্রায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!