Country

2 years ago

Bus Accident: কর্ণাটকের চিত্রদুর্গায় বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩০

4 killed, 30 injured in Karnataka's Chitradurga bus accident
4 killed, 30 injured in Karnataka's Chitradurga bus accident

 

চিত্রদুর্গা, ৭ এপ্রিল: যাত্রী বোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা কর্ণাটকের চিত্রদুর্গায়। রবিবার সাতসকালে বেঙ্গালুরু থেকে গোকর্ণ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে আরও দুই যাত্রীর। আহত অন্তত ৩০। আহতের সংখ্যা বাড়তে পারে বলে সূত্রের খবর।

জানা গেছে, অন্ততপক্ষে ৫০ জন যাত্রী ছিল ওই বাসে। আহতদের উদ্ধার করে হোলালকেরে তালুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি যাত্রীর আহত হওয়ার খবর এসেছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ওই দুই যাত্রীর। এখনও অবধি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনার একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানাচ্ছে, ওই রাস্তায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে বড় গাড়ি। যার জেরে আহত ও নিহত হন বহু মানুষ।


You might also like!