Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

Bus Accident in Shimla:শিমলায় বাস দুর্ঘটনায় চালক-সহ মৃত ৪, গুরুতর আহত ৭ জন

Bus Accident in Shimla
Bus Accident in Shimla

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিমাচল প্রদেশের শিমলা জেলায় ভয়াবহ এক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। নিহতদের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক ও কন্ডাক্টরও রয়েছেন, এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার সকাল ৬.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে শিমলা জেলার জুব্বালের চোরি কেঞ্চি এলাকায়। পুলিশ জানিয়েছে, হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের চালক ও কন্ডাক্টর-সহ ৪ জনের মৃত্যু হয়েছে ও ৭ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, কুড্ডু-দিলতারি রুটের বাসটি গন্তব্যে যাচ্ছিল, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যায় বাসটি। খাদে পড়ে যাওয়ার পর বাসটি উল্টে যায়। দুর্ঘটনস্থলেই মৃত্যু হয় দু''জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চালক ও কন্ডাক্টরের মৃত্যু হয়। নিহতরা হলেন - করম দাস (চালক), রাকেশ কুমার (কন্ডাক্টর), বিরমা দেবী ও ধ্যন সিং, এই দু''জন নেপালের নাগরিক।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…