Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

মহিলাদের জন্য ৩৫% সংরক্ষণ! ভোটের মাঠে নতুন দাওয়াই নিয়ে এলেন নীতীশ কুমার

Nitish Kumar election promise
Nitish Kumar election promise

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : বিহারে সরকারি চাকরিতে মেয়েদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মঙ্গলবার এমনটাই জানালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতীশ বলেন, “মহিলা চাকরিপ্রার্থী, যাঁরা বিহারের আসল বাসিন্দা, তাঁদের জন্য রাজ্য সরকারের সমস্ত ধরনের পদে বিশেষ ৩৫ শতাংশ সংরক্ষণ থাকবে।” পরে সমাজমাধ্যমে একটি পোস্ট করে নীতীশ জানান, বিহারের প্রশাসনিক ব্যবস্থায় আরও বেশি মহিলাকে অংশগ্রহণের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ করতে চলেছে বিহার সরকার।

পটনায় মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে হাজির ছিলেন নীতীশ কুমার, সেখানেই মহিলাদের সংরক্ষণে সিলমোহর পড়ে।ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিহারের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করতে বিহার যুব কমিশন গঠন করা হবে। বিহারের যুবসমাজকে চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে এই কমিশন। তা ছাড়া যুবসমাজের শিক্ষা, চাকরিবাকরির বিষয়টি দেখভাল করার পাশাপাশি তাদের উন্নতির বিষয়ে সরকারকে পরামর্শ দেবেন কমিশনের সদস্যেরা।


You might also like!