Breaking News

 

Country

3 years ago

Odisha News: ওডিশায় তীব্র সংঘর্ষে বিধ্বংসী আগুন ৩ ট্রাকে, দগ্ধ হয়ে মৃত ৩ চালক

3 trucks caught fire in Odisha, 3 drivers burnt
3 trucks caught fire in Odisha, 3 drivers burnt

 

ঝাড়সুগুড়া, ৬ এপ্রিল : ওডিশায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনা ওডিশার ঝাড়সুগুড়ায়। তিনটি ট্রাক একে-অপরের সঙ্গে ধাক্কা লেগে তাতে বিধ্বংসী আগুন লেগে যায়। এই ঘটনায় প্রাণ গেল তিন চালকের। আহত হয়েছেন তিনজন ৷ বুধবার গভীর রাতে ৪৯ নং জাতীয় সড়কে সদর থানার কাছে এই দুর্ঘটনা ঘটে। এ দিন তিনটি ট্রাকে আগুন ধরে যায় এবং অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তিন চালকের।

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে ৪৯ নং জাতীয় সড়কে একই দিকে যাওয়ার সময় ২টি ট্রাক একে-অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল। এই সময় তাদের পেছন থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল আরও একটি ট্রাক। একই দিকে যাওয়া দুটি ট্রাক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একে-অপরের সঙ্গে ধাক্কা মারে। তখন পেছন থেকে দ্রুত গতিতে আসা অপর ট্রাকটি এসে দুর্ঘটনার কবলে পড়া ট্রাক দুটিকে ধাক্কা মারে।

তীব্র সংঘর্ষে তিনটি ট্রাকেই বিধ্বংসী আগুন ধরে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, চালকরা ট্রাক থেকে নামতে পারেননি ৷ ফলে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ যায় তিন ট্রাক চালকের। কী পরিস্থিতিতে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে চালকদের অসাবধানতার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা।

You might also like!