Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Country

1 year ago

Kashmir: কাশ্মীরে দু'টি এনকাউন্টারে ৩ জঙ্গির মৃত্যুর সম্ভাবনা, অনুপ্রবেশের চেষ্টাও বানচাল

Kashmir (Symbolic Picture)
Kashmir (Symbolic Picture)

 

শ্রীনগর, ২৯ আগস্ট : উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় পৃথক দু'টি এনকাউন্টারে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। দুই এনকাউন্টারে অন্তত ৩ জঙ্গির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। সেনাবাহিনীর চিনার কর্পস বৃহস্পতিবার সকালে জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ২৮-২৯ মধ্যরাতে কুপওয়ারার মাচ্ছাল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশ। খারাপ আবহাওয়ার মধ্যেই সন্দেহজনক গতিবিধি নজরে আসে। সন্দেহজনক গতিবিধি দেখতে পাওয়া মাত্রই সুরক্ষা বাহিনী গুলি চালায়। এই এনকাউন্টারে দুই জঙ্গির সম্ভবত মৃত্যু হয়েছে।

এছাড়াও উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার তাঙধার এলাকাতেও অভিযান চালায় সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশ। সেখানেও অনুপ্রবেশের চেষ্টা করছিল সন্ত্রাসবাদীরা। এখানে একাউন্তারে সম্ভবত এক জঙ্গির মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অভিযান জারি রয়েছে।

You might also like!