
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি : রাজধানী দিল্লিতে নৃশংস ও নির্মমভাবে কুপিয়ে খুন করা হল বছর ২৫-এর এক যুবককে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিল্লির নাঙলোই এলাকায়। মৃত যুবকের আত্মীয় খলিল মালিক বলেছেন, জিম থেকে ফিরছিল আমার ভাইপো বিশাল মালিক। সেই সময় কোনও কারণে আরটিভি বাস চালকের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। তারা ৮-১০ জন ছিল, বিশালকে তারা আক্রমণ করে।
মৃতের আত্মীয় আরও জানিয়েছেন, নিজের বাইক সেখানে ফেলে রেখে সে পালিয়ে যায় বিশাল। পুলিশের পক্ষ থেকে বিশালকে সাহায্য করা হয়নি বলে অভিযোগ। পরে নিজের ভাই সাহিলকে ফোন করে বাইক নিয়ে আসতে বলে বিশাল। সাহিল সেখানে গেলে ছুরি দিয়ে তাঁর ওপর হামলা চালানো হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, এই খুনের ঘটনায় ৩ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের সন্ধান চলছে।
