Country

3 years ago

Bihar : বিহারে গয়া-ডিডিইউ শাখায় মালগাড়ির ১৩টি বগি লাইনচ্যুত, বিঘ্নিত রেল পরিষেবা

13 bogies of the goods train derailed
13 bogies of the goods train derailed

 

আরওয়াল (বিহার), ২৩ ফেব্রুয়ারি : বিহারে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ির ১৩টি বগি। বৃহস্পতিবার সকালে গয়া-ডিডিইউ (দীন দয়াল উপাধ্যায়) রেলওয়ে লাইনে পহেলজা এবং কারাবন্দিয়া স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়েছে মালগাড়িটি। মালগাড়ির ১৩টি বগি রেললাইনচ্যুত হয়ে উলটে যায়। যদিও দুর্ঘটনায় কোনও প্রানহানি হয়নি।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার গয়া-ডিডিইউ (দীন দয়াল উপাধ্যায়) রেলওয়ে লাইনে পহেলজা এবং কারাবন্দিয়া স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির ১৩টি বগি। বগিগুলি রেললাইনের ধারে উল্টে যায়, এর ফলে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে।


You might also like!