Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Curd : বাঙালি রান্নায় টক দইয়ের ব্যবহার অজানা নয় ,কিন্তু আর কোন রান্নায় দই ব্যবহার করতে পারেন জেনে নিন

Curd .
Curd .

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালি রান্নায় টক দইয়ের ব্যবহার অজানা নয়। আমরা মাংস ম্যারিনেট করতে দই ব্যবহার করেই থাকি। কিংবা দই দিয়ে মাছ, বেগুনের তরকারি, ঝিঙের তরকারিও নতুন রয়। তবে দই শুধু বাঙালি রান্নায় নয়, কাজে লাগে আরও অনেক ভারতীয় পদে। আপনিও সেগুলি বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন। জেনে নিন সেগুলি কী।

ইডলি-ধোসা

বাজার থেকে যদি ইডলি-ধোসা বানানোর তৈরি গোলা কিনে থাকেন, তা হলে সেটা দই দিয়ে মেশান। টক স্বাদের ইডলি বা ধোসা খেতে যেমন ভাল হবে, তেমনই ভাল করে ফুলবে।

গোলা রুটি

ডিম-ময়দা দিয়ে গোলা রুটি বানাবেন? বা বেসন দিয়ে গোলা রুটি? গোলার মধ্যে ডিম মেশালে রুটিগুলি ভাল ফুলবে এবং স্বাদও ভাল হবে। যে কোনও ধরনের প্যানকেকেও বেকিং সোডার বদলে দই দিতে পারেন।

কঢ়ি

উত্তর ভারতীয়দের দারুণ প্রিয় খাবার ক়ঢ়ি-চাওয়াল। মানে ভাতের সঙ্গে কড়ি খেতে পছন্দ করেন তাঁরা। এই কঢ়ি বলতে পারেন পাতলা এক ধরনের তরকারি। মুগ ডাল বা বেসন দিয়ে ছোট ছোট গোলা বানিয়ে কঢ়ি বানানো হয়। তবে এই টক তরকারির মূল উপকরণ দই।

ধোকলা

গুজরাতি এই পদ আমরা অনেকেই বিকেলের দিকে খেতে পছন্দ করি। সহজেই এগুলি বাড়িতে বানানো যায়। দু ভাগ বেসন আর এক ভাগ দই দিয়ে ধোকলার গোলা বানাতে হবে। তাতে ধোকলা তুলতুলে নরম হবে এবং স্পঞ্জের মতো হবে।

You might also like!