Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

3 years ago

Fish Recipe : শীতের ভোজ জমবে যখন পাতে পড়বে রুই মাছের বাটি চচ্চড়ি, রইল রেসিপি ও অন্যান্য তথ্য

Rui Macher Bati Chachhari Recipe
Rui Macher Bati Chachhari Recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাছে ভাতে বাঙালি, কথা টি বহুল প্রচলিত। মাছের মধ্যে রুই মাছ অতি জনপ্রিয়। রুই মাছ খায় না এমন বাঙালি মেলা ভার। তবে রুই মাছ মানে নয় ঝোল নয় ঝাল আর নয় তো কালিয়া , কিন্তু আজ রুই মাছের এক অন্য রকম রেসিপি নিয়ে এসেছে টিম দুরন্ত বার্তা। আজ আপনাদের সাথে সেয়ার করব রুই মাছের বাটি চচ্চড়ি রেসিপি। পুরো রেসিঐ ও উপকরন জানতে আমাদের রান্নাবান্না বিভাগটি। 

উপকরনঃ 

* রুই মাছঃ৪ টুকরো

*পিঁয়াজ কুচিঃ১টি (বড় মাপের ) 

*কাঁচালঙ্কা কুচিঃ৪টি

*পিঁয়াজ কলিঃ১ আঁটি

*টম্যাটো কুচিঃ ১ টি

*রসুনঃ ৪ কোয়া

*কালোজিরেঃ১/২ চা চামচ 

*ধনেপাতাঃপরিমান মত

*হলুদ গুঁড়োঃ ১/২ চা চামচ 

*লঙ্কা গুঁড়োঃ১ চা চামচ 

*জিরে গুঁড়োঃ ১ চা চামচ 

*ধনে গুঁড়োঃ ১ চা চামচ

*নুনঃ স্বাদ মতো  

*রান্নার জন্য তেল-২৫০ মিলি  

পদ্ধতিঃ 

প্রথমে মাছ এর পিস্ গুলো ভালো করে জলে ধুয়ে নিন। সবজি, পিঁয়াজ ছোট করে কেটে নিন। রসুনের কোয়া গুলো থেঁতো করে নিন। এবার একটা বাটিতে মাছ গুলো, পিঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, পিঁয়াজ কলি কুচি, টম্যাটো কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, কালোজিরে দিন।এরপর একে একে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, খুব অল্প জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো আর সর্ষের তেল সব দিয়ে ভালো করে হাতে করে মিশিয়ে দিন।এবার কম আঁচে কড়াই বসিয়ে সবটা কড়াইতে দিয়ে দিন। আর অল্প জল যোগ করে দিন। তারপর ঢাকা দিয়ে ৭-১০ মিনিট রান্না করুন। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবেন যাতে কড়াইতে লেগে না যায়। প্রায় জল শুকনো করে উপর থেকে সামান্য ধনেপাতা কুচি করে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন। আর গরম ভাতের সাথে পরিবেশন করুন রুইমাছের বাটি চচ্চড়ি ।


You might also like!