Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Mutton:ছুটির দিনে বানিয়ে ফেলুন মটন কালা ভুনা

mutton
mutton

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ রবিবার। আর রবিবার মানেই ছুটির দিন। ছুটির দিনে বাড়িতে একটু অন্য স্বাদের খাবার রান্না হবে না তা কখনো হয় । তাই রবিবারের দুপুরে জমিয়ে রান্না করে ফেলুন ভিন্ন স্বাদের মটন কালা ভুনা। দেখে নিন রেসিপি,

উপকরণ

খাসির মাংস-১ কেজি

পেঁয়াজ কুচি

আদা-রসুন বাটা

হলুদ 

টকদই-আধ কাপ

শুকনো লঙ্কা

সর্ষের তেল 

গোটা রসুন

গোটা গরম মশলা

স্বাদ মত নুন 

পদ্ধতি

প্রথমে খাসির মাংসে আদা-রসুন বাটা, হলুদ, দই এবং সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে ৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। রান্না করার আধ ঘণ্টা আগে ম্যারিনেট করা মাংস ফ্রিজ থেকে বার করে রাখুন। কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা ভাজা হলে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে নাড়ানাড়া করুন। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হালকা আঁচে সেদ্ধ করে নিন। মাংস সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। ভাত,পোলাও কিংবা রুমাল রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মটন কালা ভুনা।

You might also like!