Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Cooking

2 years ago

Bhapa Potol Recipe: গরমের দিনে বাড়িতে বানিয়ে ফেলুন এই পটলের রেসিপি

Bhapa Potol (File Picture)
Bhapa Potol (File Picture)

 

উপকরণ

5 টি পটল

1 টেবিল চামচ সাদা সর্ষে

4 চা চামচ দুধ

স্বাদ মত কাঁচা লঙ্কা

1/2 টেবিল চামচ আটা

1 টেবিল চামচ পোস্ত

স্বাদ মত লঙ্কা গুঁড়ো

স্বাদ মত নুন

1/2 চা চামচ হলুদ গুঁড়ো

1 টেবিল চামচ কালো সর্ষে

রান্নার নির্দেশ সমূহ

1

পাঁচটি ছোট পটল নেব, পটলের স্কিনটাকে তাকে চেঁছে লম্বালম্বিভাবে কেটে নেব, তারপর পটল গুলোকে ধুয়ে জল ঝরিয়ে স্বাদমতো নুন ও এক পিঞ্চ হলুদ গুঁড়ো মাখিয়ে নেবে ।একটি কড়াইয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে পটল গুলোকে ভেজে নেবো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে।

2

ভাপার মশলা তৈরি করার জন্য

*এক চামচ কালো সরষে*

*এক চামচ সাদা সরষে*

*1 টেবিল চামচ পোস্ত*

*স্বাদমতো কাঁচা লঙ্কা*

*সামান্য নুন*

পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা পেস্ট তৈরি করে নিতে হবে।

3

ভাপাটা যে-পাত্রে তৈরি করব সেই পাত্রের মধ্যে বেঁটে রাখা মসলা দিয়ে দিতে হবে, মসলা দেওয়ার পর দেবো,হাফ চামচ হলুদ গুঁড়ো,হাফ চামচ লঙ্কাগুঁড়ো, 2 টেবিল-চামচ কাঁচা সরষে তেল, 4 টেবিল চামচ দুধ,দুধের মধ্যে হাফ চা চামচ আটা দিয়ে দিতে হবে যাতে রান্নার সময় দুধ টা কেটে না যায়, সামান্য চিনি দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই ভাপার মসলা তৈরি।

4

এরপর ভাপার মসলার সঙ্গে পটল গুলো দিয়ে দেব সঙ্গে দেব একটা চেরা কাঁচালঙ্কা,তারপর টিফিনের ঢাকনা দিয়ে ভাপাতে দেব, মসলাসহ পটল স্টিম করার জন্য কড়াইয়ে জল দিয়ে জলটাকে ফুটি নেব তারপর সাবধানে টিফিনের বাক্স টা বসিয়ে দেবো দেখে নেব জলের লেয়ার টিফিন বক্স এর অর্ধেক এর উপর যেন না থাকে। কড়াই ঢাকনা দিয়ে লোভ ফ্লেমে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব তারপর ঠান্ডা হলে টিফিনের ঢাকনা খুলে গ্রেভিটা পটলের সঙ্গে মিশিয়ে পরিবেশন করুন পটল ভাপা।

You might also like!