Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Chicken Posto Recipe:ছুটির দিনে বাড়িতে বানিয়ে ফেলুন জিভে জল আনা চিকেন পোস্ত

Make mouth-watering chicken posto at home on holidays
Make mouth-watering chicken posto at home on holidays

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপোস্ত অনেকেই পছন্দ করেন। চিকেন খেতে ভালবাসেন না, এমন মানুষ খুব কমই আছেন বোধহয়! আর এই দুইয়ের মিশেল মন জয় করতে পারে অসংখ্য ভোজনরসিকের। তাই আজ আপনাদের জন্য রইল চিকেন পোস্ত বানানোর রেসিপি। ছুটির দিনে বাড়িতে বানিয়ে ফেলুন জিভে জল আনা চিকেন পোস্ত।

 চিকেন পোস্ত বানাতে লাগবে:

৭৫০ গ্রাম থেকে ১ কেজি চিকেন, হাফ ফালি নারকেলের দুধ, ২টো মাঝারি মাপের পেঁয়াজ কুচোনো, ৪-৫ চামচ পোস্ত বাটা, ২ চামচ আদা বাটা, ২-৩ কোয়া রসুন, ১ চামচ লঙ্কার গুঁড়ো, ১ চামচ ঘি, ৪ চামচ সরষের তেল, স্বাজ মতো নুন।

চিকেন পোস্ত বানানোর পদ্ধতি:

প্রথমেই চিকেন প্রেসার কুকারে সামান্য নুন দিয়ে সিদ্ধ করে স্টক আলাদা করে নিন।

প্যানে তেল গরম করে তাতে ঘি দিয়ে পেঁয়াজ হালকা ভেজে বাটা এবং গুঁড়ো মশলা সব দিয়ে দিন।

রান্না করার সময় জলের বদলে চিকেনের স্টক ব্যবহার করুন।

মশলা ভাল মতো কষানো হয়ে গেলে তাতে সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিন।

১৫ মিনিট রান্নার পর উপর থেকে নারকেলের দুধটা দিয়ে আরও মিনিট ১০ রান্না করুন।

চিকেন খুব ভাল মতো সেদ্ধ হয়ে গেলে গ্রেভি খানিকটা শুকিয়ে নিয়ে উপর থেকে সামান্য চিনি ছড়িয়ে নাড়িয়ে নিন।

নামিয়ে নিয়ে গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিকেন পোস্ত।

You might also like!