Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Breaded Potato Patties:চলুন জেনে নিই ব্রেড পটেটো প্যাটিস বানানোর নিয়ম

Breaded Potato Patties
Breaded Potato Patties

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ

উপকরণ 

আলু সিদ্ধ করে রাখা- ৪টি

পাউরুটি- ৮ থেকে ১০ টুকরা

কাঁচামরিচ কুঁচি- ১ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

ক্যাপসিকাম কুঁচি- ১ কাপ ( যদি থাকে )

ধনিয়া পাতা কুঁচি- ১/২ কাপ

টমেটো সস- ২ টেবিল চামচ

ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়া- ৩ কাপ

ডিম- ২টি

লবণ- স্বাদমতো

তেল- ভাজার জন্যে পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১. একটি গোল বাটিতে প্রথমেই সিদ্ধ আলুগুলোকে একসাথে নিয়ে ভালোমতো মাখিয়ে নরম করে নিতে হবে।

২. এবার আলুর মধ্যে একে একে কাঁচামরিচ কুঁচি, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ক্যাপসিকাম কুঁচি, ধনিয়া পাতা কুঁচি, টমেটো সস ও স্বাদমতো লবণ দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিতে হবে।

৩. এ পর্যায়ে পাউরুটির টুকরো গুলো নিয়ে পাউরুটির চারপাশের সাইডগুলো ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিতে হবে। কেটে নেয়া হলে বেলন দিয়ে রুটিগুলোকে আলতো করে বেলে নিতে হবে।

৪. এখন রুটিগুলোর উপর একপাশ থেকে আলুর মিশ্রণ দিয়ে রুটি টাকে ভাঁজ করে রুটির মুখ ভালোভাবে বন্ধ করে নিতে হবে। অর্থাৎ প্যাটিসের শেইপে রেডি করে নিন।

৫. অন্য একটি পাত্রে ডিমদুটি ভালোভাবে ফেটে নিন। তাতে সামান্য লবণ এবং গোলমরিচ গুঁড়া দিয়ে নিতে পারেন।

৬. আর একটি পাত্রে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়া নিয়ে নিন।

৭. এবার পাউরুটি গুলোকে একে একে ডিমের মধ্যে মাখিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়ায় মাখিয়ে নিতে হবে।

৮. সবগুলো পাউরুটি প্যাটিসের মতো করে বানিয়ে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়ায় মাখানো হলে ভাজার জন্যে চুলায় তেল গরম হতে দিন। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। (টিপস – প্যাটিস গুলোকে ভাজার জন্যে তেলে দেয়ার আগে চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে। এ সময় চুলার আঁচ মিডিয়ামে না রাখলে প্যাটিসগুলো বাইরে থেকে পুরে যেতে পারে এবং ভিতরে কাঁচা থেকে যেতে পারে)

৯. এভাবে ৭ থেকে ৮ মিনিট প্যাটিসগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভাজার পর যখন হালকা বাদামী রং হয়ে আসবে, তখন ভালোভাবে তেল ঝরিয়ে একটি প্লেটে টিস্যু পেপার দিয়ে তাতে নামিয়ে রাখতে হবে।

রেডি হয়ে গেলো দারুন মজাদার এবং মুচমুচে ব্রেড পটেটো প্যাটিস। যারা বিভিন্ন ধরণের সবজি খেতে ভালোবাসেন, তারা আলুর মিশ্রণটির পরিবর্তে পাঁচ মিশালি সবজি ব্যবহার করেও ভিতরের পুর তৈরি করতে পারেন। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টি গুনেও সমৃদ্ধ। শুধু ভাজার পর পছন্দের সস কিংবা মেয়োনিজ দিয়ে গরম গরম পরিবেশন করে ফেলুন!

You might also like!