Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Cooking

3 years ago

Keshari Shemai: ভাইফোঁটায় ভাইকে সাপ্রাইজ করুন হাতে বানানো এই মিষ্টি দিয়ে

Keshari Shemai
Keshari Shemai

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মিষ্টি ছাড়া কী ভাইফোঁটা  হয়! তবে এই উৎসবের মরসুমে মিষ্টির দোকানে মাছি প্রবেশেরও জায়গা থাকে না। তবে চিন্তার কিছু নেই, উপায় একটা বাতলে দিতে পারি যার দিয়ে ভিড় এড়াতে ও পারবেন আবার ভাইয়ের মন ও জয় করতে পারবেন। অল্প সময়ে বাড়িতেই বানিয়ে ফেলুন সিমাই কেশরী। নিজের হাতে বানানো মিষ্টি দিয়ে ভাইফোঁটাও জমে যাবে। 

সিমাই কেশরী বানাতে কী কী লাগবে?


উপকরণঃ 

ঘি: ৪ টেবিল চামচ

সিমাই: ১ কাপ

চিনি: আধ কাপ

কাজু: ২ টেবিল চামচ

কিশমিশ: ১ টেবিল চামচ

জল: ২ কাপ

কেশর: ১ টেবিল চামচ

এলাচ গুঁড়ো: ১ চা চামচ

খাবার রং: এক চিমটে 

প্রণালীঃ

 প্রথমে ছোট একটি পাত্রে হালকা গরম জল নিয়ে, তার মধ্যে ১ টেবিল চামচ কেশর ভিজিয়ে রাখুন। এ বার কড়াইতে ২ টেবিল চামচ ঘি গরম করতে দিন। এর মধ্যে সিমাই দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন। খেয়াল রাখবেন আঁচ যেন একদম কম থাকে। অন্য একটি কড়াইতে আবার ২ টেবিল চামচ ঘি গরম করে কাজু বাদাম এবং কিশমিশগুলি ভেজে তুলে রাখুন। এ বার কড়াইতে ২ কাপ জল এবং ভেজানো কেশরের জল দিয়ে কিছু ক্ষণ ফুটতে দিন। জল ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা সিমাই দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। জল পুরো শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এর মধ্যে দিন আধ কাপ চিনি। ইচ্ছে হলে এক চিমটে কমলা খাবার রং দিতে পারেন।  চিনি গলে যত ক্ষণ পর্যন্ত না একেবারে মিশে যাচ্ছে তত ক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন। রস শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন কাজু বাদাম এবং কিশমিশ।একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন।


You might also like!