Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

3 years ago

Homemade Biryani : ছিল ভাত! হল দমদার বিরিয়ানি,জানতে দেখুন রান্নাবান্না বিভাগটি

Biryani
Biryani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের দিনে গরম গরম বিরিয়ানি খেতে বেশ ভালই লাগে, তবে বাইরে তৈরী হওয়া বিরিয়ানি অনেক সময়ই স্বাস্থ্যকর হয়না। এতে রসনা তৃপ্তি হলে ও শরীরে অতি রিক্ত মেদ জমা থেকে পেটের গন্ডগোল না না ধরনের সমস্যা হয়ে থাকে। কিন্তু যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় এই রেসিপি তবে তো অবশ্যই স্বাস্থ্যের কথা তো মনে রেখেই তা বানানো হবে।  

অনেক সময় আগের দিনের বেঁচে যাওয়া ভাত আমরা ডাস্টবিনে ফেলে দিই, কিন্তু এবার আর এই  লেফট ওভার না ফেলে দিয়ে সামান্য একটু সময় আর কিছু উপকরন দিয়ে বানিয়ে ফেলতে পারেন বিরিয়ানি। বিরিয়ানি বানানোর উপকরন ও পদ্ধতি জানতে দেখুন দুরন্ত বার্তা-র রান্নাবান্না পেজটি।  

উপকরনঃ 

মশলার জন্য লাগবে

শাহ জিরা: ১ চা চামচ

গোলমরিচ: ১ চা চামচ

এলাচ : ১০টি

 জয়িত্রি: সামান্য

দারচিনি: বেশ কয়েকটা

জায়ফল: সামান্য

কবাব চিনি: ১ চা চামচ

 লবঙ্গ: ১০টি

মুরগির মাংস: ২৫০ গ্রাম

পেঁয়াজ: ২টি

রসুন: ১০ কোয়া

আদা: ১ টেবিল চামচ

নুন: স্বাদ অনুযায়ী

চিনি: সামান্য

লঙ্কাগুড়ো: ১ চা চামচ

বেঁচে যাওয়া ভাত: ৪ বাটি

আলু সেদ্ধ: ছোট ছোট করে কাটা 

পদ্ধতিঃ 

মুরগির মাংসে বিরিয়ানির মশলা মাখিয়ে নিন। সঙ্গে দিন পেঁয়াজ, রসুন এবং আদা বাটা।এ বার যেমন ভাবে সাধারণ মাংস রান্না করেন, তেমন ভাবে কষিয়ে নিন। ছোট ছোট করে কাটা আলু দিয়ে চাপা দিয়ে রাখুন কিছু ক্ষণ। তার পর উপর থেকে আগের দিনের রাখা ভাত দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। ইচ্ছে হলে দিতে পারেন দুধে ভেজানো জাফরান। একদম শেষে উপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন।


You might also like!