Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Cooking

2 years ago

Prawn Polao Recipe: দুপুরের ভোজনে বানিয়ে ফেলতে পারেন চিংড়ির পোলাও! দেখুন রেসিপি

Prawn Polao (File Picture)
Prawn Polao (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অফিসের টিফিন হোক কিংবা বাড়িতে দুপুরের খাবার, এই গরমে দুই থেকে তিন রকম পদ রাঁধতে গেলেই কপালে যেন চিন্তার ভাঁজ পড়ে যায়। হেঁশেলে যত কম সময় কাটানো যায়, ততই যেন ভাল। ভাত, ডাল, ভাজা, মাছ এত রকম পদ না বানিয়ে একটি পদেই যদি খাওয়া হয়ে যায়, তা হলে কেমন হয়? বানিয়ে ফেলতে পারেন চিংড়ির পোলাও। এই পোলাও খেতেও দারুণ হয় আর ২০ মিনিটেই বানিয়ে ফেলা যায়। কী ভাবে বানাবেন এই পদ, রইল প্রণালী।

উপকরণ:

৫০০ গ্রাম চিংড়ি

১ কাপ পেঁয়াজ কুচি

আধ কাপ টম্যাটো কুচি

৪-৫টি কাঁচালঙ্কা

স্বাদ মতো নুন ও চিনি

আধ কেজি বাসমতি চাল

১০০ গ্রাম ডুমো করে কাটা ভাজা আলু

১ টেবিল চামচ আদা বাটা

২ টেবিল চামচ রসুন বাটা

৫ গ্রাম গোটা গরমমশলা

২টি তেজপাতা

১ টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো

আধ টেবিল চামচ হলুদ গুঁড়ো

১ টেবিল চামচ ধনে গুঁড়ো

আধ কাপ দই

৪-৫ টেবিল চামচ ঘি

প্রণালী:

১) বাসমতি চাল এক ঘণ্টা আগে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। তার পর চালের জল ঝরিয়ে নিতে হবে।

২) বেছে, ধুয়ে রাখা চিংড়িগুলি একটি পাত্রে নিয়ে তাতে নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন ভাল করে। চিংড়ির মাথাগুলি আলাদা করে বেটে একটি পেস্ট বানিয়ে নিন।

৩) এ বার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করুন। তাতে চিংড়িগুলি ভেজে তুলে ফেলুন। কড়াইতে আরও কিছুটা তেল ঢেলে তাতে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ হালকা ভাজা হলে তাতে টম্যাটো কুচি দিয়ে নেড়ে নিন। এর পর আদাবাটা, রসুনবাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন।

৪) এ বার কড়াইতে চিংড়ি মাছের বেটে রাখা মাথার মিশ্রণ দিয়ে ভাল করে কষিয়ে নিন। ধনে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, নুন ও কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে ভাল করে নাড়ুন। পাঁচ মিনিটের মতো কষিয়ে নিন। এ বার এতে দুই টেবিল চামচ টক দই নাড়াচাড়া করুন।

৫) মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে দিয়ে দিন নুন, চিনি ও চিংড়িগুলি দিয়ে ভাল করে রান্না করে নিন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করে নিন। তার পর মশলা থেকে চিংড়ি মাছগুলি একটি পাত্রে তুলে নিন। আর ওই মশলায় চাল দিয়ে দিন। মশলার সঙ্গে চাল আর ভাজা আলু ভাল করে মিশিয়ে নিন। এ বার তাতে পরিমাণ মতো গরম জল ঢেলে দিন। কয়েকটি চেরা কাঁচালঙ্কাও দিয়ে দিতে পারেন। তার পর ঢাকা দিয়ে চাল সেদ্ধ হতে দিন।

৫) চাল সেদ্ধ হয়ে এলে পরিমাণ মতো ঘি আর চিংড়ি মাছগুলি ছড়িয়ে পোলাও আবার একটু নেড়ে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রেখে দিন। তৈরি হয়ে যাবে চিংড়ির পোলাও!

You might also like!