Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Aam Mourala Recipe :গরমের দুপুরে ভাতের সঙ্গে রেঁধে ফেলুন আম-মৌরলা

Aam Mourala
Aam Mourala

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমে রোজ কী রান্না হবে, তা ভাবতেই অর্ধেক সময় বয়ে যায়। এ দিকে রান্না যে করবেন, খেতেও তো ইচ্ছা করে না। একটু টক কিছু খেলে কি ভাল লাগবে? তা বাজারে তো এখন কাঁচা আমও পাওয়া যাচ্ছে। তাই দিয়ে টক, আচার বা চাটনি করা যেতেই পারে। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তো ওই টক দিয়ে ভাত খাওয়া যাবে না। তাই গরমের দুপুরে আম দিয়ে মাছ রাঁধবেন বলে ঠিক করেছেন। বাজার থেকে কিছু মৌরলা মাছও কিনে ফেলেছেন। তা হলে আর কী? গরমের দুপুরে ভাতের সঙ্গে রেঁধে ফেলুন আম-মৌরলা। কী ভাবে রাঁধবেন? রইল তার রেসিপি।

উপকরণ

মৌরলা মাছ: ৩০০ গ্রাম

গোটা সর্ষে: আধ চা চামচ

সর্ষের তেল: মাছ ভাজার জন্য

শুকনো লঙ্কা: ২টি

কাঁচা আম: ১০০ গ্রাম

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

নুন: স্বাদ অনুযায়ী

চিনি: ২ চামচ

প্রণালী:

১) প্রথমে মাছগুলি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তার পর হলুদ ও নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন।

২) এ বার কাঁচা আমের খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে রাখুন।

৩) কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিন।

৪) তেল গরম হলে কেটে রাখা মাছগুলি দিয়ে হালকা করে ভেজে তুলে নিন। তবে আঁচ কিন্তু বেশি জোরে রাখবেন না।

৫) মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলে শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দিন।

৬) এর পর আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁচা আম কড়াইয়ে দিয়ে একটু নাড়াচাড়া করুন। হালকা নুন এবং হলুদ দিয়ে দিন।

৭) এ বার এর মধ্যে জল দিয়ে ফুটতে দিন। যত ক্ষণ না আম নরম হয়ে আসছে, তত ক্ষণ ফোটাতে থাকুন।

৮) এর ধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে নাড়তে থাকুন।

৯) চিনি দিয়ে আরও মিনিট দুয়েক ফুটিয়ে নিন। চাইলে চিনির বদলে গুড়ও দিতে পারেন।

১০) এ বার উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এবং কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

You might also like!