Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

3 years ago

Laitya Fritters : ডাল ভাতের সাথে তোপসে ফ্রাই তো অনেক হল ! এবার টেস্ট করুন মরিচ লইট্যা ফ্রিটার্স

Laitya Fritters Recipe
Laitya Fritters Recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সকালে তাড়াতাড়ির সময় একটা পাতলা ডালের সাথে পরিমান মত ভাত আর একটা পদ ভাজা হলেই মনের শান্তি পেটের ও শান্তি। ডালের সাথে সাধারনত আলু বা এক টুকরো মাছ ভাজা হলে শীতের দিনের খাবার হয়ে ওঠে অমৃত। 

ডালের সাথে বেশির ভাগ বাঙালিরই পছন্দ তোপসে ফ্রাই। তবে আপনি যদি ভোজন রসিক হোন আর মাছ যদি আপনার পছন্দের পদ হয় তবে আপনার জন্য রইল মরিচ লইট্যা ফ্রিটার্স-র  এই মজাদার রেসিপি।  


উপকরনঃ 

লটে মাছ: ৮টি

নুন: স্বাদ মতো 

শা-মরিচ: আধ চা চামচ

রসুন বাটা: ১ চা চামচ

কাঁচা লঙ্কা বাটা: ১ চা চামচ

কর্নফ্লাওয়ার: ৫ চা-চামচ

ধনেপাতা বাটা: ১ চা চামচ

ডিম:১টি

সাদা তেল: ২৫০ গ্রাম

বেকিং পাউডার: আধ চা চামচ 


রেসিপিঃ

লটে মাছগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। নুন, কাঁচালঙ্কা বাটা, মরিচ গুঁড়ো, রসুন বাটা দিয়ে মাছগুলি ম্যারিনেট করে ঘণ্টাখানেক রেখে দিন। এ বার ডিম, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা আর নুন দিয়ে একটা সবুজ ব্যাটার তৈরি করে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলি ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরী হয়ে যাবে মরিচ লইট্যা ফ্রিটার্স।  

You might also like!