Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Stock Market Update : বুধবার সামান্য পতন শেয়ার বাজারে

Stock Market Update (Symbolic Picture)
Stock Market Update (Symbolic Picture)

 

মুম্বই, ৩১ মে  : বুধবার জিডিপি ঘোষণার দিনে পতন হল শেয়ার বাজারে। সপ্তাহের দু’দিন বৃদ্ধির পর তৃতীয় দিনে মাঝারি পতন হল দালাল স্ট্রিটে। বুধবার সেনসেক্স সাড়ে ৬২ হাজারের বেশি, নিফটি রইল সাড়ে ১৮ হাজারের উপরে।

সেনসেক্স সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল ১ ডিসেম্বর ২০২২, হয়েছিল ৬৩,২৮৪ পয়েন্ট। বুধবার সেনসেক্স পড়ল ৩৪৬.৮৯ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ, বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬২ হাজার ৬২২.২৪ পয়েন্টে। এদিন নিফটি-র পতন ৯৯.৪৫ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ, দিনের শেষে নিফটি হয়েছে ১৮ হাজার ৫৩৪.৪০ পয়েন্ট। নিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ১৮টিতে অগ্রগতি হয়েছে, পিছিয়েছে ৩২টি কোম্পানি।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ৯৭৮টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ৯৫৭টি কোম্পানির শেয়ার দর। এদিন ভালো বৃদ্ধি পেয়েছে ভারতী এয়ারটেল, ব্রিটানিয়া, কোটাক ব্যাঙ্ক, সান ফার্মা প্রভৃতি কোম্পানি। পিছু হটেছে অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, রিল্যায়ান্স প্রভৃতি কোম্পানির শেয়ার দর। আদানি গোষ্ঠীর ৯টি কোম্পানির মধ্যে ৭টিরই পতন হয়েছে, অল্প বেড়েছে ২টির শেয়ার দর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…