Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Pramila Bahini : ত্রিপুরায় নেশা বিরোধী অভিযানে নামলেন প্রমীলা বাহিনী

women started anti-drug campaign
women started anti-drug campaign

 

বিশালগড় (ত্ৰিপুরা), ১৫ মে  : পুলিশের ওপর আস্থা হারিয়ে অবশেষে নেশা বিরোধী অভিযানে নামলেন প্রমীলা বাহিনী। সোমবার সকালে ওই ঘটনাকে ঘিরে বিশালগড় পূর্ব গকুলনরের পুকুরিয়াবাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী।

জনৈক এলাকাবাসী অভিযোগ করে বলেন, পূর্ব গকুলনরের পুকুরিয়াবাড়ি এলাকার কয়েকটি বাড়িতে দেশি মদ, ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট প্রতিনিয়ত বিক্রি করা হচ্ছে। প্রতিদিন ওই এলাকায় রাতে মদ, ব্রাউন সুগার সহ জুয়ার আড্ডা বসে। যুবক থেকে বৃদ্ধ, সবাই মদ্যপান করে বাড়িতে এসে ঝামেলা করেন। ফলে এলাকার একটি পরিবার সুখে জীবনযাপন করতে পারছে না। তাঁর আরও অভিযোগ, এ বিষয়ে একাধিকবার থানায় জানানো হলেও প্রশাসন কোনও উদ্যোগ নিচ্ছে না।

অবশেষে পুলিশের ওপর আস্থা হারিয়ে আজ সোমবার সকালে প্রমীলা বাহিনী হাতে লাঠি নিয়ে অভিযানে নামেন। কিন্তু অভিযানের আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে নেশা সামগ্রীর বিক্রেতারা। তাদের বাড়িতে অভিযান চালিয়ে দেশি মদ উদ্ধার করেছে প্রমীলা বাহিনী। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…