Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Ram Mandir : রাম মন্দিরে পুজো দিলেন স্ত্রী, ঘণ্টা বাজিয়ে পতিধর্ম পালন করলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু!

Dibyendu Adhikari  (Collected)
Dibyendu Adhikari (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অযোধ্যায় যখন রামের প্রাণপ্রতিষ্ঠা, তখন স্ত্রীকে নিয়ে রামমন্দিরে পুজো দিলেন দিব্যেন্দু। সঙ্গে আবার শিবের পুজোও করলেন তিনি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের মুহূর্তের আগে বাংলার বিভিন্ন প্রান্তে মন্দিরগুলিও সেজে উঠেছে। সকাল হতেই  শিবের ও রামের একাধিক মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা। 

সোমবার শীতে কাঁপছে গোটা দেশ। বাংলার তাপমাত্রাও হাড় কাঁপানো। তার মধ্যেই সাতসকালে সস্ত্রীক কাঁথির রামের মন্দিরে পৌঁছন তৃণমূল সাংসদ। পুজোর লাইনে দাঁড়ান। মন্দিরের সামনে থেকেই পুজোর উপকরণ কেনেন সাংসদ পত্নী। তারপর রামের পুজো সারেন। স্ত্রী যখন পুজো দিচ্ছিলেন, তখন পিছনে দাঁড়িয়ে ঘণ্টার রশি টানতেও দেখা গিয়েছে সাংসদকে।

সাংসদ জানালেন, রামের পুজো শুরু হলে তিনি আবার আসবেন পরিবার নিয়ে পুজো দেখতে।  তিনি প্রার্থনা করেন, সমাজের সমস্ত স্তরের মানুষের কল্যাণ এবং জীবন সুখময় হয়ে উঠুক। তিনি বলেন, “আজকে একটি ঐতিহাসিক দিন। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। দেশে শ্রীরামচন্দ্রের আর্শীবাদ বর্ষিত হোক। দেশের উন্নয়ন হোক। ” 

এদিনই আবার  পার্কসার্কাস থেকে সংহতি যাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সংহতি দিবস নিয়ে তিনি বলেন, “উচ্চ আদালতের নির্দেশে হবে। সবার অধিকার রয়েছে। নির্দেশ মেনেই করতে হবে। আমি সেটাকেও স্বাগত জানাচ্ছি।”

You might also like!