West Bengal

2 years ago

Governor Bose:বাইরে কেন রাজভবনের ভিতরে এসে ধর্ণা দিক মুখ্যমন্ত্রী, আমি নিজে স্বাগত জানাব : রাজ্যপাল বোস

Governor Bose
Governor Bose

 

কলকাতা, ৭ সেপ্টেম্বর  : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় রাজভবন চত্বরেই ধর্ণা প্রদর্শন করতে পারেন। তাঁর বাইরে বসার দরকার নেই। আমি নিজে তাঁকে স্বাগত জানাব। বললেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় রাজ্যপাল বলেছেন, “মুখ্যমন্ত্রী আমার শ্রদ্ধেয় সহকর্মী। রাজভবনে তিনি সর্বদা স্বাগত। তিনি রাজভবনের ভিতরে আসতে পারেন এবং সেখানে নিজের সমস্ত প্রতিবাদ করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে তাঁকে রাজভবনের ভিতরে স্বাগত জানাব।”

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষক দিবসের একটি অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি রাজভবনের বাইরে প্রতিবাদ প্রদর্শন করবেন। এ প্রসঙ্গে রাজ্যপাল বোস বলেছেন, "রাজভবনে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন ঠিকই, তবে তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির স্বায়ত্তশাসিত প্রকৃতি রক্ষায় আপস করবেন না।" এদিকে, এদিন সকালে দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, রাজভবনে বিক্ষোভ দেখানোর জন্য মুখ্যমন্ত্রীকে তিনি স্বাগত জানাচ্ছেন। রাজ্যপাল আরও বলেন, ক্যাম্পাসে যারা বিশৃঙ্খলার সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষাকে কেন্দ্র করে হিংসা বরদাস্ত করা যাবে না। বিশ্ববিদ্যালয়কে যারা বিক্ষোভ দেখানোর স্থান মনে করেন তাদের শিক্ষা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কোনও ভাবেই দুর্নীতির আখড়া হয়ে উঠতে পারে না বলে তিনি মন্তব্য করেন।


You might also like!