West Bengal

2 years ago

Suvendu Adhikari: সভা করতে গিয়ে খেজুরিতে শুভেন্দুকে ফের বাধা, হুঁশিয়ারি দিলেন শনিবারই আসছি

Subhendu Adhikari
Subhendu Adhikari

 

পূর্ব মেদিনীপুর  : ফের পুলিশের সঙ্গে মুখোমুখি বচসায় জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খেজুরি বিদ্যাপীঠ মোড়ে বিজেপির সভা ছিল। কিন্তু তার কিছুটা আগেই শুভেন্দুর কনভয় থামায় পুলিশ।

শুভেন্দুবাবুর দাবি, বিজেপির সভা বানচাল করার জন্যই ১৪৪ ধারার জারি করে তাঁকে আটকানো হয়েছে। অকুস্থলে দাঁড়িয়ে শুভেন্দুবাবু কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘আগামী শনিবার একই জায়গায় সভা করবে বিজেপি।’’ সভার অনুমতির জন্য হাই কোর্টে মামলা করার কথাও বলেছেন বিরোধী দলনেতা।

নবান্ন অভিযান থেকে শুরু করে শনিবারের খেজুরি— সাম্প্রতিক সময়ে পুলিশের সঙ্গে বার বার বচসায় জড়িয়েছেন বিরোধী দলনেতা।  দেখা যায়, গাড়ির পাদানিতে দাঁড়িয়ে পুলিশকে হঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দুবাবু। তাঁকে বলতে শোনা যায়, ‘‘এখানে সব গ্রাম পঞ্চায়েত বিজেপি জিতেছে। এটা বিজেপির ঘাঁটি।’’

শুভেন্দুবাবুর দাবি, খেজুরিতে বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে। পুলিশ নিরাপত্তা দিতে পারছে না। অন্য দিকে, বিজেপির সভা আটকাচ্ছে।

গত কয়েক মাসে চন্দ্রকোনা-সহ একাধিক জায়গায় শুভেন্দুবাবু সভা করেছেন আদালতের অনুমতি নিয়ে। খেজুরির ক্ষেত্রেও একই পথে হাঁটার কথা বলেন শুভেন্দুবাবু।

You might also like!