West Bengal

1 hour ago

Bengal Elections 2026: বৃহস্পতিতে ভোট পশ্চিমবঙ্গে, প্রথম দফায় ১৫২টি আসন

First phase of West Bengal Assembly elections to be held tomorrow
First phase of West Bengal Assembly elections to be held tomorrow

 

কলকাতা, ২২ এপ্রিল : পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় ভোটগ্রহণ হবে ১৬টি জেলার ১৫২টি আসনে। এই জেলাগুলি হল - কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম। পশ্চিমবঙ্গে এবার দুই দফায় হবে ভোটগ্রহণ। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় ১,৪৭৮ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজারের বেশি ভোটার। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগামীকাল ভোটগ্রহণ, তার আগে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

একনজরে দেখে নেওয়া যাক জেলাওয়াড়ি বিধানসভা কেন্দ্রগুলি :

কোচবিহার : কোচবিহারে ৯টি বিধানসভা আসন। এই কেন্দ্রগুলি হল - মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি ও তুফানগঞ্জ।

আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারে বিধানসভা আসনের সংখ্যা ৫। কেন্দ্রগুলি হল - কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা ও মাদারিহাট।

জলপাইগুড়ি : জলপাইগুড়িতে বিধানসভা আসনের সংখ্যা ৭। কেন্দ্রগুলি হল - ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।

কালিম্পং : কালিম্পং-এ একটি আসন সেটি হল কালিম্পং।

দার্জিলিং : দার্জিলিং-এ ৫টি বিধানসভা কেন্দ্র। সেই কেন্দ্রগুলি হল - দার্জিলিং, কার্শিয়ং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।

উত্তর দিনাজপুর : এই জেলায় বিধানসভা আসনের সংখ্যা ৯। কেন্দ্রগুলি হল - চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ও ইটাহার।

দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুরে রয়েছে ৬টি বিধানসভা আসন। সেই আসনগুলি হল - কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও হরিরামপুর।

মালদা : মালদায় বিধানসভা আসনের সংখ্যা ১২। সেগুলি হল - হবিবপুর, গাজোল, চাঁচোল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, মানিকচক, মালদা, ইংলিশবাজার, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর।

মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে বিধানসভা আসনের সংখ্যা ২২। এই কেন্দ্রগুলি হল - ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল ও জলঙ্গি।

পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরে বিধানসভা আসনের সংখ্যা ১৬। এই কেন্দ্রগুলি হল - তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা।

পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরে রয়েছে ১৫টি বিধানসভা আসন। এগুলি হল - দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়্গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, কেশপুর ও মেদিনীপুর।

ঝাড়গ্রাম : ঝাড়গ্রামে বিধানসভা আসনের সংখ্যা ৪। এই কেন্দ্রগুলি হল - নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম ও বিনপুর।

পুরুলিয়া : পুরুলিয়ায় রয়েছে ৯টি বিধানসভা আসন। এগুলি হল - বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা ও রঘুনাথপুর।

বাঁকুড়া : বাঁকুড়া জেলায় ১২ টি বিধানসভা আসন রয়েছে। এগুলি হল - শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর, তালড্যাংরা, বাঁকুড়া, বরজোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস ও সোনামুখী।

পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমানে ৯টি বিধানসভা আসন রয়েছে। সেই কেন্দ্রগুলি হল - পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বরাবনি।

বীরভূম : বীরভূম জেলার ১১টি বিধানসভা আসন হল - দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি ও মুরারই।

You might also like!