Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

West bengal Assembly Polls: ভুয়ো ভোট নিয়ে শিলিগুড়িতে তোলপাড়! নতুন অভিযোগে উত্তেজনা চরমে

Siliguri youth alleges voter fraud.
Siliguri youth alleges voter fraud.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:শিলিগুড়িতে ভুয়ো ভোটের অভিযোগ। এক যুবতী ভোট দিতে আসলে তাঁকে বলা হয়, তাঁর ভোট পড়ে গিয়েছে। মারাত্মক ক্ষুব্ধ হয়ে ওই যুবতী বাইরে বেরিয়ে আসেন। যুবতী জানান যে তিনি প্রথমবার ভোট দিতে এসেছিলেন। বুথে গিয়ে জানতে পারেন তাঁর ভোট কেউ আগেই দিয়ে চলে গিয়েছে। ফলে তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি। যুবতী বলেন, "ভোট যদি অন্য কেউ দিয়ে চলে যায় তাহলে বুথে ভোটারদের আসার দরকার নেই।"

মালদার গাজোলে একই অভিযোগ উঠেছে। এক ভোটার ভোট দিতে গিয়ে জানতে পারেন তাঁর ভোট আগেই পড়ে গিয়েছে। রিক্তা মণ্ডল বিশ্বাস নামের গাজোলের এক ভোটার নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান। অভিযোগ, তিনি ভোট দিতে পারেননি। ভোট দিতে গিয়ে জানতে পারেন, তার ভোট পোস্টাল ব্য়ালটের মাধ্যমে হয়ে গিয়েছে।শিলিগুড়ির একটি বুথে সিপিএম ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধেছে। সিপিএম অভিযোগ করেছে যে, তৃণমূল কর্মীরা ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রবেশ করেছিল।

প্রথম দফায় সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়া বিধানসভা আসনে। সেখানে ভোটের হার  ২২.০৫ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে কম পড়েছে কোচবিহার দক্ষিণ আসনে— ১৫.৫৭ শতাংশ। নন্দীগ্রামে ভোট পড়েছে ১৯.১১ শতাংশ। বহরমপুরে ভোট পড়েছে ১৯.৮৮ শতাংশ।

You might also like!