West Bengal

2 years ago

Tripura: ত্রিপুরা : উদয়পুরের পূর্ব ধজনগরে স্বগৃহে ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ব্যক্তির

The body of a person found hanging from his house in East Dhajnagar of Udaipur
The body of a person found hanging from his house in East Dhajnagar of Udaipur

 

উদয়পুর  : নিজের বাড়িতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে এক ব্যক্তির। ঘটনা মন্দির নগরী উদয়পুরের পূর্ব ধজনগর ২ নম্বর ওয়ার্ডের। মৃত ব্যক্তির নাম অলক শুক্লদাস। বয়স ৪০ বছর। মৃত অলক শুক্লদাস গোকুলপুর বাজারে মাংস বিক্রয় করতেন।

জানা গেছে, এদিন অলক শুক্লদাসের স্ত্রী তাঁদের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে যান। তখন অলক শুক্লদাস বাজার থেকে বাড়িতে গিয়ে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় অলকের মা-বাবা জমিতে কাজ করছিলেন। পরবর্তীতে পরিবারের লোকজন বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে রাধাকিশোরপুর থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে নীচে নামিয়ে নেন। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতিবেশীরা জানান, মৃত অলক শুক্লদাসের পরিবারে কোনও ধরনের অশান্তি ছিল না। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


You might also like!