Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Ram Mandir : হারমোনিয়ামের সুরে রামবন্দনায় মজলেন তৃণমূলের গৌতম দেবও!

Goutam Dev (Collected)
Goutam Dev (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রামের পুজোয় মাতলেন গৌতম দেব। তবে কেবল শ্রীরাম নয়, রামসীতার পুজো করলেন তিনি।রাম সবার, রামের পুজো মানে রাম সীতার পুজো। আর রামভজন মানে ‘জয় শ্রী রাম’ নয়, সেক্ষেত্রে মহাত্মা গান্ধীর ‘রঘুপতি রাঘব রাজা রাম… পতিত পাবন সীতা রাম’ স্মরণ করলেন তিনি। তৃণমূল নেতার রামপুজো আক্ষরিক অর্থের গুরুত্বপূর্ণ। তবে তা রাজনৈতিক দিক থেকে নয়। কারণ তাঁর বক্তব্য, এর পিছনে কোনও রাজনীতি নেই। এর পিছনে রয়েছে নিতান্তই আধ্যত্মিক চেতনা। 

গৌতম দেব বলেন, “জাতির পিতা মহাত্মা গান্ধীর খুবই প্রিয় ভজন। তিনি এটি সারা দেশের সমস্ত জায়গায় গেয়েছেন। সর্ব ধর্ম সমন্বয়ের লক্ষ্যেই তাঁর এই ভজন। ইশ্বর-আল্লাহ তেরে নাম। আমাদের দেশে সীতারামই পূজিত হন। কিন্তু এখন শুধু শুনি জয় শ্রী রাম। কিন্তু সীতা কেন উচ্চারিত হয় না?  সীতা মায়ের পুজো সমভাবে হোক, এটাই কাম্য। ” তিনি আরও বলেন, “আমি কোনও ভোটের রাজনৈতিক কথা বলব না। রামায়ন আমাদের সবার।” কথা বলতে বলতেই আবারও বেজে উঠল হারমোনিয়াম। সঙ্গে করমর্দন। তৃণমূল নেতা গাইলেন, “রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীমা রাম।”

You might also like!