Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

Dilip Ghosh: তৃণমূল কংগ্রেসের বিদায় এবার নিশ্চিত, ফের দাবি দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

খড়গপুর, ২১ এপ্রিল : তৃণমূল কংগ্রেসের বিদায় এবার নিশ্চিত, ফের দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "তৃণমূলের বিদায়ের সময় এসে গেছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছুই নেই। তাঁদের বিদায় নিশ্চিত।" তিনি আরও বলেন, "বুথগুলো কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে এলে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যাবে, কারণ এখানে পুলিশ গুন্ডাদের সঙ্গে মিলে মানুষকে ভয় দেখায়।"

দিলীপ ঘোষ বলেন, ''তৃণমূলের এখন শেষ সময় চলছে। বিদায় নেওয়ার সময় হয়েছে। এখন চিৎকার করে কোনও লাভ হবে না। মমতার হাতে কিছুই নেই। দলটি সমাজবিরোধীদের হাতে চলে গেছে।'' দিলীপ বলেন, নির্বাচন কমিশন ও আদালত উভয়ই জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করছে। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে চাই। কেন্দ্রীয় বাহিনী বুথের দায়িত্ব নিলে মানুষ শান্তিতে ভোট দিতে যাবে। কারণ পুলিশও মানুষকে ভয় দেখায়।

You might also like!