Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Toto e- Rickshaw: টোটো নিয়ে কড়া বার্তা পরিবহণমন্ত্রীর, কী বললেন মন্ত্রী ?

Toto e- Rickshaw (File Picture)
Toto e- Rickshaw (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রত্যহ যাতায়াতের জন্য সাধারন মানুষ বাস, ট্রাম, ট্রেন, অটোর পাশাপাশি, ই-রিকশা তথা টোটোর উপর অনেকটাই নির্ভরশীল। যদিও অনেক ক্ষেত্রেই রাস্তায় বেআইনিভাবে বহু টোটো চলাফেরা করছে ও যাত্রী তুলছে বলে অভিযোগ উঠছে। টোটোর বাড়বাড়ন্তে যানজট, এমনকী কোথাও কোথাও দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠছে কোনও কোনওমহল থেকে। এর প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের কাছে জমা পড়ছে অভিযোগও। 

এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসনও। বেআইনি অটোর চলাচলে রাশ টানতে শুরু হয়েছে ধরপাকড়। একইসঙ্গে বেআইনিভাবে নতুন কোনও টোটো যাতে আর রাস্তায় না নামে, সেই দিকেও নজর রাখা হচ্ছে। তার জন্য বেশকিছু পরিকল্পনাও করছে রাজ্য পরিবহণ দফতর।

এই বিষয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, প্রত্যেক পুরসভা এলাকায় কত টোটো আছে, তার একটা তালিকা তৈরি করতে হবে। টোটোচালকদের একটা করে কিইউ আর কোড বা পরিচয়পত্র দেওয়া হবে। তাতে চালকের নাম, ঠিকানা লেখা থাকবে। এমনকী বৈধ উপায়ে নতুন করে কেউ রাস্তায় টোটো নামাতে চাইলেও পুরসভায় নাম নথিভুক্ত করতে হবে তাঁকে।এই বিষয়ে স্নেশাহিশ চক্রবর্তী আরও জানিয়েছেন, পরিবেশবান্ধব যান হিসেবে ই-রিকশাকে সারা দেশে প্রোমোট করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এদের কাজ মূলত গ্রামের ভিতর থেকে মানুষকে প্রধান বা বড় রাস্তায় পৌঁছে দেওয়া। যেহেতু এগুলি পরিবেশবান্ধব, তাই এদের কোনও রমক রুট পারমিটের প্রয়োজন হয় না। দিতে হয় না কোনও করও। কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, স্থানীয় লেদ কারখানা বা গ্যারেজে বেআইনিভাবে লোহার সঙ্গে লোহাজুড়ে তাতে চাকা ফিট করে অজস্র গাড়ি বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে, যেগুলিকে বলা হচ্ছে টোটো। আর সেই টোটোগুলিই গিয়ে ভিড় করছে জাতীয় ও রাজ্য সড়কে।যার ফলে তৈরী হচ্ছে যানজট। 

এক্ষেত্রে প্রথমেই বেআইনি টোটো প্রস্তুতিকরণ বন্ধ করার ওপরে জোর দিয়েছেন পরিবহণমন্ত্রী। তার জন্য বেআইনিভাবে টোটো প্রস্তুতকারী গ্যারেজ বা কারখানাগুলির বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

You might also like!